শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন; জুয়েল-মাহবুব-রানার নেতৃত্ব সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ ৫ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগে এসপির হুঁশিয়ারি: “মেধাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি কাশিপুর দে: বাড়ি মসজিদের নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন বসানোর চেষ্টা, থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় যুগের চিন্তার সাংবাদিক রাকিব গুরুতর আহত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া 

খানপুর বউ বাজার থেকে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সদর থানা পুলিশ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২১৬ 🪪

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার (০৯ মে) ভোরে সদর মডেল থানাধীন খানপুর বউ বাজার রেল লাইন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজেদুর রহমানের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন—১. মো: সাগর (৩০), পিতা- আক্তার হোসেন, সাং- পশ্চিম তল্লা (ফতুল্লা) এবং ২. মোঃ সুমন (৩০), পিতা- মৃত আব্দুস সাত্তার, সাং- কিল্লারপুল (নারায়ণগঞ্জ সদর)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ০৬:৪০ ঘটিকায় খানপুর বউ বাজার রেল লাইন সংলগ্ন ‘লাল সবুজ পিজিয়ন ক্লাব’-এর সামনে পাকা রাস্তার ওপর ওৎ পেতে থাকে পুলিশ। এসময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তির দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য ১০ হাজার ৫০০ টাকা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজেদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে আজই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশের নির্দেশে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102