শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন; জুয়েল-মাহবুব-রানার নেতৃত্ব সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ ৫ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগে এসপির হুঁশিয়ারি: “মেধাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি কাশিপুর দে: বাড়ি মসজিদের নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন বসানোর চেষ্টা, থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় যুগের চিন্তার সাংবাদিক রাকিব গুরুতর আহত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া 

বস্তুনিষ্ঠ সংবাদের অঙ্গীকারে না’গঞ্জে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ‘নিউজ আলো’র বর্ণাঢ্য আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২১০ 🪪

বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে নারায়ণগঞ্জে নতুন অনলাইন সংবাদমাধ্যম “নিউজ আলো”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ মে) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন পোর্টালটির যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি ফিতা কেটে এবং বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে “নিউজ আলো”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবুল কালাম এমপি বলেন, “বর্তমান সময়ে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। আমি আশা করি, ‘নিউজ আলো’ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকারের কথা বলবে এবং নারায়ণগঞ্জের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।”

উদ্বোধকের বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “তথ্য-প্রযুক্তির এই যুগে সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ ঠেকানো বড় চ্যালেঞ্জ। ‘নিউজ আলো’ সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে পাঠকদের আস্থা অর্জন করবে বলে আমার বিশ্বাস।”

প্রধান আলোচক হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বলেন, “জনগণের প্রকৃত সমস্যাগুলো তুলে ধরতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। ‘নিউজ আলো’ সেই অভাব পূরণ করবে বলে আমি আশা রাখি।”

নিউজ আলোর বার্তা সম্পাদক মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং এনএএন টিভির চিফ রিপোর্টার আহাম্মদ শরীফ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—প্রেসক্লাব নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, দৈনিক সচেতনের প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব কাজী মো. ইসলাম মিয়া, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান, দৈনিক সচেতন বাংলাদেশ-এর সম্পাদক মো. ইব্রাহিম খলিল এবং বিশিষ্ট সাংবাদিক মো. এনামুল হক সিদ্দিকী।

বক্তারা ডিজিটাল যুগে দ্রুততম সময়ের মধ্যে সঠিক ও তথ্যনির্ভর সংবাদ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। তারা ‘নিউজ আলো’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, এই পোর্টালটি নারায়ণগঞ্জের স্থানীয় সাংবাদিকতায় একটি নতুন মাইলফলক স্থাপন করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার সাবেক সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল, বর্তমান সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম আরজু, প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের সভাপতি সাইদুল হক লিপন, অ্যাডভোকেট সাজিকুল ইসলাম মোল্লা তাজুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়। নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ নতুন এই গণমাধ্যমটিকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102