শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন; জুয়েল-মাহবুব-রানার নেতৃত্ব সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ ৫ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগে এসপির হুঁশিয়ারি: “মেধাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি কাশিপুর দে: বাড়ি মসজিদের নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন বসানোর চেষ্টা, থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় যুগের চিন্তার সাংবাদিক রাকিব গুরুতর আহত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া 

মে দিবসে শ্রমজীবী মানুষকে এড. মাহবুবুর রহমান ইসমাইলের শুভেচ্ছা: ‘শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৬৬ 🪪

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলসহ সারাদেশের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এবং শ্রম আদালত আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

বুধবার (৩০ মে) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই সংহতি প্রকাশ করেন। বার্তায় তিনি ১৮৮৬ সালের পহেলা মে শিকাগোর হে মার্কেটে আট ঘণ্টা কাজের দাবিতে আত্মদানকারী বীর শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শুভেচ্ছা বার্তায় এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, “শ্রমিকরাই হলো দেশ ও জাতির উন্নয়নের মূল কারিগর। বিশেষ করে নারায়ণগঞ্জসহ সারাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাতের শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের ওপর ভর করেই দাঁড়িয়ে আছে আমাদের জাতীয় অর্থনীতি। মহান মে দিবস আমাদের শিখিয়েছে কীভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে অধিকার আদায় করতে হয়।”

শ্রমিকদের বর্তমান জীবনমান ও অধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, “বর্তমানে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। মে দিবসের এই দিনে আমাদের প্রধান দাবি হওয়া উচিত—শ্রমিকদের জন্য সম্মানজনক ন্যূনতম মজুরি নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রম আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে দেশ সমৃদ্ধ হবে।”

শ্রম আদালত আইনজীবী সমিতির সভাপতি হিসেবে তিনি আরও বলেন, “আমরা চাই এমন একটি সমাজ যেখানে শ্রমিকের ন্যায্য অধিকার এবং আইনি সুরক্ষা নিশ্চিত থাকবে। মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখাই শিল্পের উন্নতির চাবিকাঠি। তবে শ্রমিকের ন্যায্য পাওনা ও মানবিক মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না।”

পরিশেষে এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল নারায়ণগঞ্জের সকল কল-কারখানা ও শ্রমজীবী ভাই-বোনদের উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং শ্রমিকদের অধিকার আদায়ে আজীবন পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102