শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন; জুয়েল-মাহবুব-রানার নেতৃত্ব সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ ৫ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগে এসপির হুঁশিয়ারি: “মেধাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি কাশিপুর দে: বাড়ি মসজিদের নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন বসানোর চেষ্টা, থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় যুগের চিন্তার সাংবাদিক রাকিব গুরুতর আহত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া 

নারায়ণগঞ্জের ফটোসাংবাদিকতায় এক উজ্জ্বল নক্ষত্র মনিরুল ইসলাম সবুজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১২২ 🪪

নারায়ণগঞ্জের সংবাদচিত্র অঙ্গনের এক সুপরিচিত, প্রতিশ্রুতিশীল ও উজ্জ্বল নক্ষত্রের নাম মনিরুল ইসলাম সবুজ। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ক্যামেরার লেন্সে সময় ও ইতিহাসকে বন্দি করে চলেছেন এই গুণী আলোকচিত্রী। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নান্দনিক সংবাদচিত্রের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অনন্য উচ্চতায়।

মনিরুল ইসলাম সবুজ ১৯৮০ সালে দেওভোগ বড় মসজিদ সংলগ্ন এলাকায় তাঁর নানীর বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস কাশিপুর এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে। বর্তমানে তিনি সপরিবারে শহরের টানবাজার এলাকার মালেহ রোডে বসবাস করছেন। তাঁর পিতা তোফাজ্জল হোসেন ছিলেন নারায়ণগঞ্জের জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক ইয়াদ’-এর সম্পাদক এবং মাতা মরহুমা মাহমুদা আক্তার ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবী। পারিবারিকভাবেই সাংবাদিকতার আবহে বড় হওয়ায় শৈশব থেকেই সংবাদমাধ্যমের প্রতি তাঁর গভীর অনুরাগ তৈরি হয়।

মাত্র ১২ বছর বয়সে, ১৯৯২ সালে প্রথম ক্যামেরা হাতে নেন মনিরুল ইসলাম সবুজ। শখের বসে শুরু হলেও এটি দ্রুতই তাঁর নেশা ও পেশায় রূপ নেয়। নিজের দক্ষতাকে আরও শাণিত করতে ১৯৯৬ সালে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS) থেকে ফটোগ্রাফির ওপর প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন। পেশাদার সাংবাদিক হিসেবে তাঁর যাত্রা শুরু হয় ২০০৭ সালে ‘দৈনিক আজকের নারায়ণগঞ্জ’-এর মাধ্যমে। এরপর ২০০৮ সালে তিনি ‘দৈনিক ইয়াদ’-এ যোগ দেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ‘নয়া দিগন্ত’-এ ফটোসাংবাদিক হিসেবে কর্মরত আছেন।

পেশাগত কাজের পাশাপাশি তিনি একজন দক্ষ সংগঠক হিসেবেও সুপরিচিত। তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ফটোসাংবাদিকদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।

তাঁর শৈল্পিক কাজ দেশ-বিদেশের বিভিন্ন প্রদর্শনীতে প্রশংসিত হয়েছে। ২০২৪ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ‘সিজন মিডিয়া’ কর্তৃক তিনি ফটোজার্নালিজমে বিশেষ অবদানের জন্য ‘এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এবং ‘এক্সিলেন্সি ফটোজার্নালিজম অ্যাওয়ার্ড’ লাভ করেন। যা তাঁর দীর্ঘ ক্যারিয়ারের মুকুটে এক নতুন পালক যোগ করেছে।

মনিরুল ইসলাম সবুজের কাছে ফটোগ্রাফি শুধু একটি পেশা নয়, এটি একটি চ্যালেঞ্জিং শিল্পমাধ্যম। প্রতিকূল পরিবেশ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সত্যের সন্ধানে লেন্স তাক করতে তিনি কখনো পিছুপা হননি। তাঁর মতে, “প্রতিটি আলোকচিত্র সময়ের এক একটি মূল্যবান দলিল, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস ও বাস্তবতা তুলে ধরে।”

পিতার আদর্শকে বুকে ধারণ করে নিজস্ব মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মনিরুল ইসলাম সবুজ আজ নারায়ণগঞ্জের ফটোসাংবাদিকতায় এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন। তাঁর এই সফল পথচলা আগামী দিনের তরুণ আলোকচিত্রীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102