শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
আলেককে গ্রেফতারে প্রশাসনের বাঁধা কোথায়? ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন; জুয়েল-মাহবুব-রানার নেতৃত্ব সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ ৫ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগে এসপির হুঁশিয়ারি: “মেধাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি কাশিপুর দে: বাড়ি মসজিদের নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন বসানোর চেষ্টা, থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় যুগের চিন্তার সাংবাদিক রাকিব গুরুতর আহত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক

পাওনা টাকার জন্য ৯ মাসের শিশু অপহরণ: রূপগঞ্জে নারী গ্রেপ্তার, অপহৃত শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৬২ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা আদায়ের কৌশল হিসেবে ৯ মাসের এক শিশুকে অপহরণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোনিয়া আক্তার (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অপহৃত শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রূপগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তারকৃত নারীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় আদালতে প্রেরণ করে। এর আগে বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ ইউনিয়নের বাগবেড় সিটি মার্কেট এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা জলিল মিয়া একই এলাকার আশরাফুলের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন। এর মধ্যে ২৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা নিয়ে গত ৬ মাস ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। পাওনা টাকা দ্রুত আদায়ের কৌশল হিসেবে বৃহস্পতিবার দুপুরে আশরাফুলের স্ত্রী সোনিয়া আক্তার জলিল মিয়ার ৯ মাসের শিশু সন্তান ওয়াসিককে কৌশলে অপহরণ করে নিয়ে যান।

পরবর্তীতে বিকেলে বাগবেড় সিটি মার্কেটের একটি বিকাশের দোকানে গিয়ে সোনিয়া শিশুটির পরিবারের কাছে ২৫ হাজার টাকা দাবি করেন। ফোনে কথোপকথনের সময় তিনি হুমকি দেন যে, টাকা না পাঠালে শিশুটিকে ফেরত দেওয়া হবে না। মহিলার আচরণ ও কথা শুনে সন্দেহ হলে ওই বিকাশ দোকানদার স্থানীয়দের সহায়তায় তাকে শিশুসহ আটকে রেখে পুলিশে খবর দেন।

এ ঘটনায় শিশুটির মা ঝর্ণা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। মামলায় সোনিয়া আক্তার ও তার স্বামী আশরাফুলকে অভিযুক্ত করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন গণমাধ্যমকে জানান, “খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত সোনিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের বিষয়েও তদন্ত চলছে।”

পাওনা টাকার জন্য একটি অবুঝ শিশুকে অপহরণের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের অপরাধের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102