শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
আলেককে গ্রেফতারে প্রশাসনের বাঁধা কোথায়? ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন; জুয়েল-মাহবুব-রানার নেতৃত্ব সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ ৫ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগে এসপির হুঁশিয়ারি: “মেধাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি কাশিপুর দে: বাড়ি মসজিদের নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন বসানোর চেষ্টা, থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় যুগের চিন্তার সাংবাদিক রাকিব গুরুতর আহত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক

জাকির খানের পক্ষ থেকে ফতুল্লায় হাজী সুমন মাহমুদের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২২৬ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক ও এনায়েতনগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হাজী সুমন মাহমুদের উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণকালে হাজী সুমন মাহমুদ বলেন, “বিএনপি হচ্ছে সাধারণ মানুষের দল। বর্তমান দেশের এই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক এবং আমাদের প্রিয় নেতা জাকির ভাইয়ের পক্ষ থেকে আমরা এই সামান্য উপহার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমাদের এই কর্মসূচি কোনো দান নয়, বরং এটি আপনাদের অধিকার এবং আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা জাকির খান সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি আজ ষড়যন্ত্রমূলকভাবে কারান্তরীণ থাকলেও তাঁর মন পড়ে আছে নারায়ণগঞ্জের মানুষের কাছে। তাঁর নির্দেশেই আমরা পাড়া-মহল্লায় গিয়ে অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। আগামী দিনেও যেকোনো সংকটে আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।”

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য। ঈদ উপহার পেয়ে এলাকার অসহায় মানুষের মুখে হাসির ঝিলিক দেখা যায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102