শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন; জুয়েল-মাহবুব-রানার নেতৃত্ব সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ ৫ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগে এসপির হুঁশিয়ারি: “মেধাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি কাশিপুর দে: বাড়ি মসজিদের নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন বসানোর চেষ্টা, থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় যুগের চিন্তার সাংবাদিক রাকিব গুরুতর আহত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া 

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালো ছাত্রদল নেতা সিয়াম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৮৮ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শাহরিয়া আকবর সিয়াম।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই আনন্দ ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় শাহরিয়া আকবর সিয়াম বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়াই ঈদের প্রকৃত শিক্ষা।”

তিনি আরও বলেন, “ঈদের এই খুশির দিনে আমরা যেন আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের কথা ভুলে না যাই। সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো এবং আনন্দ ভাগ করে নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ব্যক্তিগত ও সামাজিক জীবনে ঈদের এই শিক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।”

নারায়ণগঞ্জসহ দেশবাসীর সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তিনি তার বক্তব্যের শেষে বলেন, “পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও প্রশান্তি। সবাইকে ঈদ মোবারক।”

সিয়াম একইসঙ্গে ছাত্রসমাজের অধিকার রক্ষায় এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102