সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

ফতুল্লায় অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঈদ উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২১৮ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জের ফতুল্লায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ফতুল্লার কাশিপুর ঢালী বাড়ি এলাকায় এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় সদস্য ও কাশিপুর নাগরিক ঐক্য কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু ঢালী।

উপহার বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে আরিফুল ইসলাম টিটু বলেন, “বিগত দিনে আমাদের এই এলাকাটি চরমভাবে অবহেলিত ছিল। আপনারা জানেন, একটি মহল এই এলাকাটিকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য উঠেপড়ে লেগেছিল। কিন্তু আমরা তা কঠোরভাবে প্রতিহত করেছি।”

এর কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “আমাদের এই এলাকাটি মূলত মধ্যবিত্ত অধ্যুষিত। এলাকাটি সিটি করপোরেশনের অধীনে গেলে একটি সাধারণ টিউবওয়েল বসাতে হলেও নাগরিকদের ট্যাক্স দিতে হতো। আমরা সাধারণ মানুষের কথা ভেবেই তা হতে দিইনি।” আসন্ন নির্বাচন ও নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, “ইদানীং অনেকেই জনপ্রতিনিধি হতে চাইছেন, অথচ বিগত দিনে সুখে-দুঃখে তাদের কোনো অস্তিত্ব বা ভূমিকা ছিল না।”

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. লুৎফর রহমান এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফতুল্লা থানা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক মো. আমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতা মো. মিরাজ হোসেন ও মো. রিয়াদ মাওলা এবং জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান মো. জহিরুল হক সোহাগ ও মো. কবির হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. টিটু মিয়া, মো. সোহাগ, মো. রাজীব, মো. হৃদয়, মো. আলী, আল-আমিনসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও দলের অন্যান্য নেতাকর্মীরা। ঈদ উপহার পেয়ে সুবিধাবঞ্চিত মানুষেরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102