শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন; জুয়েল-মাহবুব-রানার নেতৃত্ব সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ ৫ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগে এসপির হুঁশিয়ারি: “মেধাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি কাশিপুর দে: বাড়ি মসজিদের নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন বসানোর চেষ্টা, থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় যুগের চিন্তার সাংবাদিক রাকিব গুরুতর আহত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া 

জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৫৭ 🪪
জুলাই বিপ্লবে শহীদ মো. হৃদয়ের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করতে তাদের বাসভবনে যান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর নেতৃবৃন্দ। রবিবার (১৫ মার্চ) সকালে এই সাক্ষাৎকালে নেতৃবৃন্দ শহীদের সন্তানদের আদর করেন এবং পরিবারের বর্তমান অবস্থার খোঁজ নেন।
​সাক্ষাৎ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন বলেন “জুলাই আন্দোলনের শহীদরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বীর শহীদদের পরিবার ও এতিম সন্তানদের লালন-পালনের পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। কোনো শহীদ পরিবার যেন অবহেলা বা অর্থকষ্টে না থাকে, তা নিশ্চিত করা সরকারের নৈতিক কর্তব্য।”
​পরিদর্শনকালে হাফেজ আব্দুল মোমিন শহীদ হৃদয়ের স্ত্রীর হাতে ঈদ শুভেচ্ছা হিসেবে নগদ আর্থিক সহযোগিতা তুলে দেন। এসময় সংগঠনের পক্ষ থেকে শহীদের ছোট্ট ছেলে ও মেয়েদের জন্য উপহার সামগ্রী প্রদান করা হয়।
​এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি ​মুন্সি মো. আব্দুল্লাহ ফাইসূল, নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক ​সোলাইমান হোসেন মুন্না, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াত কর্মপরিষদ সদস্য ​মাওলানা দেলোয়ার হোসেন প্রমূখ।

​নেতৃবৃন্দ শহীদ হৃদয়ের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা অঙ্গীকার করেন যে, ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে এই পরিবারের পাশে থাকবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102