রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জসহ ১৪নং ওয়ার্ডবাসীকে বিএনপি নেতা দিদার খন্দকারের ঈদের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে রক্তাক্ত করল মাদক কারবারিরা ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গার্মেন্টস শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আরিফ ‘মাহে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই’: হাজী মো. শহীদুল্লাহ ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, জাগ্রত হোক সম্প্রীতি’— দেশবাসীকে যুবদল নেতা জোসেফের ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন ‘ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’— নগরবাসীকে তরুণ সমাজসেবক রাকিবের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ মডেল কলেজ ও আল-আবরার মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

‘মাহে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই’: হাজী মো. শহীদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭ 🪪

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পবিত্র মাহে রমজান শেষে সমাগত মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ রাজনীতিক হাজী মো. শহীদুল্লাহ্।

গণমাধ্যমে পাঠানো এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় হাজী মো. শহীদ ও নাজাতের মাস পবিত্র রমজানের দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনা ও ত্যাগের পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মুসলমানদের জীবনে কেবল একটি উৎসব নয়, এটি সাম্য, ভ্রাতৃত্ব ও মহামিলনের এক অনন্য শিক্ষা। মাহে রমজান আমাদের যে সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়, সমাজের ধনী-গরিব সব ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার মাঝেই তার প্রকৃত সার্থকতা নিহিত।”

তিনি দলীয় নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের প্রতি মানবিক সমাজ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি ফতুল্লা থানা বিএনপিসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সমাজের সামর্থ্যবান মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাই— আসুন, আমরা সব রাজনৈতিক ও সামাজিক ভেদাভেদ ভুলে অসহায় মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। তাদের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের সিয়াম সাধনা ও ঈদের আনন্দ পূর্ণতা পাবে।”

পরিশেষে তিনি একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে মহান রাব্বুল আলামিনের দরবারে দেশ ও জাতির সার্বিক কল্যাণ ও মুক্তি কামনা করেন এবং সবাইকে আন্তরিকভাবে পবিত্র ‘ঈদ মোবারক’ জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102