অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলার সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি পবিত্র রমজানের গুরুত্ব ও তাকওয়া অর্জনের ওপর আলোকপাত করে বলেন, “আল্লাহ তায়ালা জ্বিন এবং মানুষকে শুধুমাত্র তাঁর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি নেক কাজ করবে, সে পরকালে তত বড় পুরস্কার লাভ করবে।” তিনি আরও উল্লেখ করেন যে, ভালো কাজের সহযোগিতাকারীদের জন্যও আল্লাহ তায়ালা উত্তম প্রতিদানের ব্যবস্থা রেখেছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন। তিনি দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “আমরা কেউ এই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবো না। তাই পরকালের পাথেয় হিসেবে দ্বীনি শিক্ষা অর্জন করা আমাদের জন্য অপরিহার্য।”
নারায়ণগঞ্জ মডেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক এবং আল-আবরার ইন্টারন্যাশনাল মাদরাসা এন্ড ইসলামিক স্কুলের সভাপতি মাওলানা আব্দুসশুকুর মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
হাফেজ আব্দুল মালেক-এর সঞ্চালনায় মাহফিলে আরও উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাফেজ জাকারিয়া, এডভোকেট শাহাদাত আলী ইমনসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন এবং ইফতার করেন।