শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন; জুয়েল-মাহবুব-রানার নেতৃত্ব সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ ৫ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগে এসপির হুঁশিয়ারি: “মেধাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি কাশিপুর দে: বাড়ি মসজিদের নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন বসানোর চেষ্টা, থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় যুগের চিন্তার সাংবাদিক রাকিব গুরুতর আহত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া 

সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৯৩ 🪪
পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনের সদস্য, কর্মী ও শুভানুধ্যায়ীদের ইসলামী শিক্ষা সামগ্রী উপহার প্রদান করেছে নারায়ণগঞ্জের সফল ও শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ।
প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনের সদস্য, কর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ইসলামী শিক্ষা সামগ্রী জায়নামাজ, টুপি, কোরআন শরীফ, নূরানী কায়দা, রেহাল, আতর ও নামাজ শিক্ষার বই উপহার হিসেবে দেয়া হয়।মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে সংগঠনের মহাসচিব মোঃ নিজাম উদ্দিনের পরিচালনায় নারায়ণগঞ্জ শহরে এই মানবিক কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদের আজীবন সদস্য সায়মা শাহিদা ইসলাম, ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার সমন্বয়ক সোহেল, সেবার আলো যুব উন্নয়ন সংস্থার পরিচালক কাজী আরমান ও নারী উদ্যোক্তা শেফ নাজিয়া সুলতানা ইতি সহ অন্যান্য।

এসময় মানব কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ বলেন, মানুষের সার্বিক উন্নয়ন ও কল্যাণে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে মানবিক কাজ করে যাচ্ছি। সেই সাথে সংগঠনের সদস্য কর্মীদের মূল্যায়ন ও গুরুত্বের সাথে বিবেচনা করে সাথে থাকুন পাশে পাবেন শ্লোগানে আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান মানব কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ।

পরিশেষে উপহার সামগ্রী পেয়ে স্বেচ্ছাসেবক সদস্য কর্মীরা আরো উজ্জীবিত হয়ে উঠে এবং মানবতার সেবায় নিজেদের সক্রীয়ভাবে নিয়োজিত রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102