শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন; জুয়েল-মাহবুব-রানার নেতৃত্ব সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ ৫ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগে এসপির হুঁশিয়ারি: “মেধাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি কাশিপুর দে: বাড়ি মসজিদের নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন বসানোর চেষ্টা, থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় যুগের চিন্তার সাংবাদিক রাকিব গুরুতর আহত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া 

সোনারগাঁয়ে সনমান্দী,কাঁচপুর,নোয়াগাঁও ও জামপুর ইউনিয়ন ওলামাদলের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২০৫ 🪪
২ মার্চ, সোমবার সোনারগাঁ উপজেলায় চারটি ইউনিয়নে ওলামাদলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এদিন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সোনারগাঁ উপজেলা ওলামাদলের নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে সনমান্দী, কাঁচপুর, নোয়াগাঁও ও জামপুর ইউনিয়নে পৃথকভাবে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সোনারগাঁ উপজেলা ওলামাদলের আহবায়ক মাওলানা ওমর ফারুক বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে এসব কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং সামাজিক-ধর্মীয় কার্যক্রম জোরদারে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা জাকারিয়া, সদস্য সচিব হাফেজ আব্দুল্লাহ আল মামুন, সোনারগাঁ উপজেলা ওলামাদলের সদস্য সচিব মোজাম্মেল হক সহ স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নতুন কমিটিগুলো শিগগিরই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102