শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন; জুয়েল-মাহবুব-রানার নেতৃত্ব সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ ৫ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগে এসপির হুঁশিয়ারি: “মেধাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি কাশিপুর দে: বাড়ি মসজিদের নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন বসানোর চেষ্টা, থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় যুগের চিন্তার সাংবাদিক রাকিব গুরুতর আহত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া 

মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়ার মাতার ইন্তেকাল: ফতেহ মোহাম্মদ রেজা রিপনের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২০৪ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির সদস্য রহিমা শরীফ মায়ার মাতা সুফিয়া কামাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৬টায় শহরের মাসদাইর এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

তার এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি ও জেলা বিএনপির সম্মানিত সদস্য রহিমা শরীফ মায়ার রত্নগর্ভা মাতা সুফিয়া কামাল দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেছেন—এই সংবাদে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একজন আদর্শ ও মমতাময়ী মা হিসেবে তিনি তার সন্তানদের নীতি ও আর্দশের শিক্ষায় বড় করেছেন। তার এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।”

শোকবার্তায় তিনি আরও বলেন, “আমি মরহুমা সুফিয়া কামালের বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম ‘জান্নাতুল ফেরদাউস’ নসিব করুন। একইসঙ্গে আমি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাদের এই শোক সইবার ধৈর্য দান করুন।”

মরহুমার পারিবারিক সূত্র জানায়, মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102