সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁয়ে ছাত্রদলের বিজয় র‍্যালী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৪ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক বিশাল বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তার আল মদিনা শপিং কমপ্লেক্সের সামনে থেকে র‍্যালীটি শুরু হয়।

র‍্যালীটি আফিয়া পাম্প প্রদক্ষিণ করে খানকায় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এসময় লাল-সবুজের জাতীয় পতাকা হাতে নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং বিজয় দিবসের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

র‍্যালীতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাকারিয়া ভূঁইয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ শাহজালাল।

সভাপতির বক্তব্যে জাকারিয়া ভূঁইয়া বলেন,“মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রামের অনুপ্রেরণা। ছাত্রদল সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আজকের এই র‍্যালীর মাধ্যমে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করছি।”

সভাপতি প্রার্থী মোহাম্মদ শাহজালাল তার বক্তব্যে বলেন,“ছাত্রদল কখনো অন্যায় ও স্বৈরাচারের কাছে মাথানত করেনি। দেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদল সবসময় অগ্রভাগে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিজয়ের এই দিনে আমরা শপথ নিচ্ছি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

এসময় আরও বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু বায়েজিদ ভূঁইয়া,সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের আহবায়ক ফরহাদ শিকদার।

তারা বলেন, ছাত্রসমাজকে সংগঠিত করেই একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

র‍্যালীতে উপস্থিত ছিলেন সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, কাজী ফজলুল হক উইমেন্স কলেজ ছাত্রদলের সভাপতি সুমাইয়া আক্তার সাদিয়া, সরকারি এম ডব্লিউ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাবিলসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102