বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে : আবদুল জব্বার  কোকোর ৫৭তম জন্মদিনে মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উদ্যোগে দোয়া মাহফিল এমপি আল-আমিনের নির্দেশে বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটনের পাশে এনসিপি স্বচ্ছ ভূমি সেবা ও সুশৃঙ্খল নারায়ণগঞ্জ গড়তে সফল ডিসি রায়হান কবির: সর্বমহলে প্রশংসা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন: শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা ফতেহ মোহাম্মদ রেজা রিপন এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আলোচনা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৪৭৯ 🪪

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৩০ আগষ্ট ) সন্ধ্যায় সরকারি তোলারাম তোলারাম কলেজের শিক্ষা ক্যাডার অফিসার্স কাউন্সিল অডিটোরিয়াম এই আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি রতন কুমার দাস এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মিহির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস,উপাধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের আহ্বায়ক এডভোকেট ওয়াজেদ আলী খোকন ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.রাকিব হোসেন,না’গঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি  ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ছগীর আহম্মেদ সহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

মোনাজাত পরিচালনা করেন তোলারাম কলেজ মসজিদের ইমাম মাওলানা মো.আব্দুল মোমেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102