বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে : আবদুল জব্বার  কোকোর ৫৭তম জন্মদিনে মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উদ্যোগে দোয়া মাহফিল এমপি আল-আমিনের নির্দেশে বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটনের পাশে এনসিপি স্বচ্ছ ভূমি সেবা ও সুশৃঙ্খল নারায়ণগঞ্জ গড়তে সফল ডিসি রায়হান কবির: সর্বমহলে প্রশংসা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন: শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা ফতেহ মোহাম্মদ রেজা রিপন এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি

বন্দরে প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ 🪪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ওমর ফারুক (২৬) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার দুপুরে উপজেলার রেলী আবাসিক এলাকার দুলাল মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত ওমর ফারুক একই এলাকার মৃত আলী হোসেন মিয়ার ছেলে এবং দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

ওমর ফারুকের মা জানান, “আমার ছেলে গত ছয় বছর ধরে মানসিক প্রতিবন্ধী ছিল। ঢাকা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল সে। রবিবার দুপুরে খাবার দিতে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে।”

খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তীতে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয় পুলিশ। রাতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102