বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বচ্ছ ভূমি সেবা ও সুশৃঙ্খল নারায়ণগঞ্জ গড়তে সফল ডিসি রায়হান কবির: সর্বমহলে প্রশংসা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন: শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা ফতেহ মোহাম্মদ রেজা রিপন এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি

কদমরসূল সেতু’র অগ্রগতির বিষয়ে মাসুদুজ্জামানের সাথে বৈঠক করলেন নাসিক সিইও

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২১০ 🪪

আজ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জ সিটি কর্রোপোরেশনের প্রধান নির্বাহী মো. জাকির হোসেনের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে মাসুদুজ্জামান মাসুদ জানান, “গত সপ্তাহে আমি বন্দরের কলাগাছিয়া ইউনিয়নে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করি। সেখানে স্থানীয় জনগণ কদমরসূল সেতু নির্মাণ নিয়ে গভীর আগ্রহ ও উদ্বেগ প্রকাশ করেন। এটি তাদের আবেগের সঙ্গে জড়িত একটি স্থাপনা। তাদের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে সিটি করপোরেশনের নিকট তুলে ধরার দায়িত্ব আমি অনুভব করি। সেই অনুযায়ী আজ প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে এ বিষয়ে আলোচনা করেছি।”

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, কদমরসূল সেতুর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমানে কোনো ধরনের প্রশাসনিক বা প্রকৌশলগত জটিলতা নেই। ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে, দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে এবং কোরিয়ান একটি নির্মাণ প্রতিষ্ঠান প্রকল্পের কাজ পেয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই সেতুর নির্মাণকাজ শুরু হবে। ল্যান্ডিং সংক্রান্ত কিছু বিষয় রয়েছে, তবে সেটি নিয়েও ইতোমধ্যে কাজ চলছে।

এছাড়াও সাক্ষাতে শহরের গুরুত্বপূর্ণ নাগরিক বিষয়াবলি যেমন যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রোধ নিয়ে বিস্তর আলোচনা হয়। মো. জাকির হোসেন আশ্বস্ত করেন যে, নির্মাণাধীন ড্রেনের কাজ আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলমান রয়েছে।

এই সময় মাসুদুজ্জামান মাসুদের সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্ববায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা। এছাড়াও মহানগরের আরও অনেক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন, যারা শহরের সার্বিক উন্নয়ন ও নাগরিক কল্যাণে তাদের একাত্মতা ও সহযোগিতার মনোভাব প্রকাশ করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102