বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন

বন্দরে আবু জাফর বাবুলের ‘ফ্রি মেডিকেল সার্ভিস’ : সুবিধাবঞ্চিত মানুষ খুশি 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২১৭ 🪪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পরেশ সাধুর আশ্রমে গত শুক্রবার (১০ অক্টোবর) দিনব্যাপী এক মহতী উদ্যোগের মাধ্যমে অনুষ্ঠিত হলো ‘ফ্রি মেডিকেল সার্ভিস’। স্থানীয় দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের এই ব্যতিক্রমী আয়োজন করেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান এবং বিশিষ্ট বিএনপি নেতা আবু জাফর আহমদ বাবুল।

সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে আশপাশের বিভিন্ন এলাকার প্রায় ৪৫ জন মানুষ চিকিৎসা নিতে আসেন। ফার্মাসিউটিক মেডিসিন সোসাইটির চেয়ারম্যান ডা. সজল কুমার দাস অত্যন্ত আন্তরিকতার সাথে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।

আয়োজনস্থলে উপস্থিত রোগীদের সাধারণ রোগের চিকিৎসা, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং জরুরি ওষুধপত্র সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়। এর পাশাপাশি, স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও দেওয়া হয়।

এই জনহিতকর উদ্যোগ প্রসঙ্গে আয়োজক আবু জাফর বাবুল বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। সমাজে কেউ যেন শুধুমাত্র অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, এই ভাবনা থেকেই আমরা নিয়মিতভাবে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি।”

স্থানীয় বাসিন্দারা আবু জাফর বাবুলের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, এই ধরনের সেবার মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষ, বিশেষ করে যারা নিয়মিত চিকিৎসা খরচ বহন করতে পারেন না, তারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন। ভবিষ্যতে এ ধরনের ‘ফ্রি মেডিকেল সার্ভিস’ অব্যাহত রাখার দাবিও জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102