শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন; জুয়েল-মাহবুব-রানার নেতৃত্ব সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ ৫ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগে এসপির হুঁশিয়ারি: “মেধাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি কাশিপুর দে: বাড়ি মসজিদের নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন বসানোর চেষ্টা, থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় যুগের চিন্তার সাংবাদিক রাকিব গুরুতর আহত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া 

অসুস্থ সাংবাদিক আলামিন প্রধানের খোঁজ নিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৪৭ 🪪
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক ও ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান ডেঙ্গু জ্বরে আক্রান্ত, আলামিন প্রদানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু
তিনি হাসপাতালে পৌঁছে আলামিন প্রধানের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন। এ সময় তিনি বলেন,
একজন সাংবাদিক সমাজের দর্পণ। তাদের সুস্থতা ও নিরাপত্তা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, আলামিন প্রধান  যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা,সিনিয়র সদস্য আহবায়ক  কমিটি নারায়নগঞ্জ মহানগর বিএনপি মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, ১৩নং ওয়ার্ড সহ-সভাপতি মোহাম্মদ আমির হোসেন, ১২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম, কৃষক দলনেতা মাহবুল আলম, ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা মাসুম খান প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ আলামিন প্রধানের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সাংবাদিক সমাজের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102