শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন; জুয়েল-মাহবুব-রানার নেতৃত্ব সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ ৫ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগে এসপির হুঁশিয়ারি: “মেধাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি কাশিপুর দে: বাড়ি মসজিদের নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন বসানোর চেষ্টা, থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় যুগের চিন্তার সাংবাদিক রাকিব গুরুতর আহত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া 

সোনারগাঁয়ে লক্ষী পূজা উপলক্ষে বিএনপি নেতার মণ্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৫৫ 🪪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় লক্ষী পূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে নোয়াগাঁও ইউনিয়নের ১টি, জামপুর ইউনিয়নের ২টি এবং সনমান্দী ইউনিয়নের ২টি—মোট ৫টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য আন্তরিক শুভকামনা জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি সেলিম ভূঁইয়া, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমান, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, উপজেলা মহিলা দলের নেত্রী সালমা আক্তার কাজল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ মোল্লা, সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা মাসুম বিল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক খোকন সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দরা বলেন, বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সহাবস্থান এবং ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে বিশ্বাস করে। ধর্ম যার যার, উৎসব সবার — এই নীতিতেই বিএনপি কাজ করছে।

তারা আরও বলেন, দেশের প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার সংরক্ষণ ও সুষ্ঠু পরিবেশে উৎসব পালনে বিএনপি সবসময় সচেষ্ট থাকবে।

পূজা মণ্ডপে উপস্থিত স্থানীয় পূজারি ও সাধারণ মানুষ বিএনপি নেতৃবৃন্দের আগমনকে স্বাগত জানান এবং তাদের আন্তরিকতার প্রশংসা করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102