সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

আমাদের অনৈক্যে ফ্যাসিবাদীদের উত্থান: মাওলানা ফেরদাউসুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ 🪪
আমাদের অনৈক্যের কারণেই ফ্যাসিবাদীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে এক বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা ফেরদাউসুর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদ পতনের আন্দোলনে আমরা সবাই এক কাতারে দাঁড়িয়েছিলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য পতনের পর এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও দেশকে নতুনভাবে গড়ে তোলার সেই স্বপ্ন আজ অনিশ্চয়তায় ঢেকে গেছে। আইন-শৃঙ্খলা বাহিনী, ব্যবসা-বাণিজ্যসহ বাংলাদেশের পুরো কাঠামো এখন নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে।
তিনি বলেন, এদেশের মানুষ সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় দিন গুনছে। সবাই আশা করছে, একটি নিরপেক্ষ নির্বাচন হলে তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। অথচ এই নির্বাচনের ক্ষেত্রেও গভীর ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। দেশ আজ এক মহা ষড়যন্ত্রের কবলে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জুলাই-আগস্টের আন্দোলনের মতো আবারও জাতীয় ঐক্যে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
ফেরদাউসুর রহমান দৃঢ়তার সঙ্গে বলেন, আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারির প্রথম দিকেই একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। যদি নির্বাচন না হয় বা ব্যর্থ হয়, তাহলে দেশ ও জাতি গভীর সংকটে পতিত হবে। তিনি আরো যোগ করেন, আমরা যারা জুলাইয়ের আন্দোলনে টানা ১৫-১৬ বছর সংগ্রাম করেছি, দুঃখজনক হলেও সত্য আমাদের মধ্যেই আজ অনৈক্যের ফাটল স্পষ্ট হয়ে উঠেছে।
তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতাকেন্দ্রিক জোট, স্বার্থকেন্দ্রিক রাজনীতি ও ব্যক্তিগত লোভ-লালসাই এই বিভাজনের মূল কারণ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের যদি হিংসা-বিদ্বেষ দূর করে আবারও ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে ব্যস্ততা ও বিশৃঙ্খলার সুযোগে ফ্যাসিবাদীরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে।
শেষে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের স্বাধীনতা রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আগামী গড়ে তুলতে হলে সব ভেদাভেদ ভুলে, সকল স্বার্থ ভুলে আবারও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102