সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

পিতার সুস্থতা কামনায় না’গঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব রনি’র দোয়া প্রার্থনা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৩ 🪪

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব ও তরুণ রাজনীতিবিদ মশিউর রহমান রনির বাবা, বিশিষ্ট সমাজসেবী মোস্তফা কন্টাকটার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পারিবারিকভাবে জানানো হয়েছে, অসুস্থ হওয়ার পর থেকেই মোস্তফা কন্টাকটার চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতির জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। রনির পরিবার সবার কাছে বাবার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, “আমার বাবা বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। সবাই তাঁর জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”

এদিকে, মোস্তফা কন্টাকটারের অসুস্থতার খবরে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছেন। তারা মোস্তফা কন্টাকটারকে একজন সৎ, নিরহঙ্কার ও সমাজসেবী মানুষ হিসেবে উল্লেখ করে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

জেলা যুবদলের নেতাকর্মী ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তি ইতোমধ্যে রনির পরিবারের সঙ্গে যোগাযোগ করে মোস্তফা কন্টাকটারের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। সবার একটাই প্রত্যাশা, তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

পারিবারিকভাবে আরও জানানো হয়েছে যে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মোস্তফা কন্টাকটারের সুস্থতার জন্য তার পরিবার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102