সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

জন দূর্ভোগ নিরসনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজন  -মাওলানা  মঈনুদ্দিন আহমাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৪৩ 🪪
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড  মাসদাইর বাজার , জামালের গ্যারেজ, বেকারির মোড়, তালা ফ্যাক্টুরি গলাচিপা সহ  আশেপাশে এলাকার জলাবদ্ধতার স্থায়ী নিরসনের দাবীতে ৩০মে শুক্রবার সকালে মাসদাইর এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ পূর্ব থানা জামায়াতের সেক্রেটারী হাফেজ মাওলানা কামরুল হোসাইন এর পরিচালনায়  ও নারায়ণগঞ্জ মহানগর কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ পূর্ব থানা আমির মাওলানা মুহাম্মাদ হাবিবুর রহমানের সভাপতিত্বে  মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নারায়ণগঞ্জ -৫   আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
এসময় তিনি বলেন “বিগত সরকার বাস্তবিক  উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে, জনগনের টাকা লুট করে বিদেশে পাচার করেছে” এটাই ছিল তার উন্নয়ন । তাই দীর্ঘদিন  মাসদাইর সহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মানুষ জলাবদ্ধতার দূর্ভোগ বহন করে চলছে। সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত জনদূর্ভোগ লাঘব করা  সম্ভব নয়”।
 বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে। আপনারা আন্তরিক সহযোগিতা করলে সে কাজ দ্রুত ও সহজ হবে ইনশাআল্লাহ।
এসময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে  ইসলামী কেন্দ্রীয়  মজলিসে সূরা সদস্য নারায়ণগঞ্জ মহানগর  নায়েবে আমির  মাওলানা আব্দুল কাইয়ুম, নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারী  ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, কর্মপরিষদ সদস্য  সাঈদ তালুকদার, ফরিদ উদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ পূর্ব  সহ: সেক্রেটারী মুন্সি আবদুস সালাম, মাওলানা নজরুল ইসলাম,  ফয়সাল আলম, মাওলানা নূরুল ইসলাম ও এলাকাবাসী সহ  স্থানীয় নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102