সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ভোটের মাধ্যেমে সমাজে সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা  করতে হবে – মুহাম্মদ আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৫৩ 🪪
সিদ্ধিরগঞ্জ উত্তর থানা জামায়াতে ইসলামীর উদ্যােগে ১১ এপ্রিল শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড মুঈদ ফাউন্ডেশন অডোটিরিয়ামে ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুুল জব্বার। তিনি বলেন দেশের মানুষরে ভোটের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা  করতে হবে, পাশাপাশি সৎ লোকের নেতৃত্বের মাধ্যেম সমাজ থেকে সকল ধরনের অন্যায় বিতাড়িত করতে হবে। এসময় তিনি আরো বলেন ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের উপর যে বর্বরতা চালাচ্ছে পৃথিবীর ইতিহাসে তা নজিরবিহীন। তাই এখনই পৃথিবীর সকল মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলিদের বয়কট করতে হবে।
সিদ্ধিরগঞ্জ উত্তর থানা জামায়াতের আমীর মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, থানা আমির মুস্তাফা কামাল সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
এসময় বক্তরা বলেন স্বৈরাচারীর পতন দেখে যারা শিক্ষা না নেয়  তাদের অবস্থা ও স্বৈরাচারীদের মতো হতে বেশি সময় লাগবেনা। দেশের স্বার্থে সবাইকে সতর্ক থাকতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102