সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

জাকির খান শীঘ্রই মুক্তি পাচ্ছেন, ফেসবুকে ভাইরাল স্ট্যাটাস ‘লিডার আসছে!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৮০৯ 🪪

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা কারারুদ্ধ জাকির খানের শীঘ্রই মুক্তি পাওয়ার সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। ফেসবুকে জাকির খান নামে জনপ্রিয় একটি পেজে “লিডার আসছে” শিরোনামে পোস্ট ও কমেন্টে তার সমর্থকরা আনন্দ প্রকাশ করছেন। অনেকেই “আলহামদুলিল্লাহ” লিখে মুক্তির আশা ব্যক্ত করেছেন।

ঈদের আগে জাকির খানের মুক্তি নিয়ে গুজব ছড়ালেও এবার বিষয়টি নিশ্চিত বলে মনে করছেন তার অনুসারীরা। বিগত ২২ বছর নারায়ণগঞ্জ থেকে নির্বাসিত এবং আড়াই বছর ধরে কারাবন্দী এই নেতার মুক্তি নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোমিনুল ইসলামের রায়ে আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলা থেকে জাকির খান বেকসুর খালাস পেয়েছিলেন। তবে অন্য মামলায় তিনি এখনও কারাগারে রয়েছেন।

জাকির খানের মুক্তি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও সামাজিক মাধ্যম ও রাজনৈতিক মহলে তার মুক্তির সম্ভাবনা নিয়ে জোরালো আলোচনা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102