শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে শোকজের পর বদলি মেধা বিকাশে বিতর্কের বিকল্প নেই: বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ কাল রূপগঞ্জে আসছেন স্বাস্থ্যমন্ত্রী ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদার শেষকৃত্য নিয়ে জটিলতার অবসান, বিল্লালের লাশ দাফনের নির্দেশ হাই কোর্টের হোসিয়ারী কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ দখলের অভিযোগ বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে, পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ বন্দরে জমি বিরোধে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে শ্রদ্ধা জানালেন আরিফুল ইসলাম টিটু ঢালি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে হীরা সরদারের শ্রদ্ধা ও সংগ্রামী শুভেচ্ছা শুধু পুলিশের পক্ষে যানজট নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা: এসপি হাবিবুর রহমান 

ইজরাইলী বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ 🪪
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। 
৭ এপ্রিল (সোমবার) বাদ আসর নারায়ণগঞ্জ শহরের ডি আই টি মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।  তিনি বলেন আজ আমরা  ব্যথিত, মর্মাহত মানবতার ইতিহাসে এর চাইতে বর্বরতা আর কিছু হতে পারেনা, যেখানে অন্যায়ভাবে ফিলিস্তিনের নিরীহ নিরাপদ মুসলিমদের উপর বর্বর ইজরায়েল গোষ্ঠী হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আমাদের দেহ বাংলাদেশে আর মন পরে আছে ফিলিস্তিনে।
জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় কোন কার্যকর ভূমিকা রাখছেনা। আজ এই বিক্ষোভ মিছিল থেকে তাদেরকে ধিক্কার জানাই।
আমরা মনে করি প্রতিটি শান্তিকামী মানুষ এই বর্বরতার নিন্দা জানাচ্ছে।
অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে, ইজরায়েলের সাথে বিশ্বের সকল দেশ কে ব্যাবসা- বানিজ্য ও সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে।
শুরুতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈন উদ্দিন আহমাদ, বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন,এইচ এম নাসির উদ্দিন, কর্মপরিষদ সদস্য মোখলেসুর রহমান, মাওলানা ওমর ফারুক, সাঈদ তালুকদার  প্রচার ও মিডিয়া  হাফেজ আবদুুল মোমিন সহ শত শত ধর্মপ্রাণ মুসল্লী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102