বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৩১৪ 🪪
মহানগর আমীর মুহাম্মদ আবদুল জব্বার ও সেক্রেটারী ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার (২৯ মার্চ) জামায়াতের মহানগর প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল মোমেন’র পাঠানো এক বার্তায় দেশে- বিদেশে যে যেখানে আছেন এবং নারায়ণগঞ্জবাসীকে ওই শুভেচ্ছা জানানো হয়।

 

বার্তায় উল্লেখ করা হয়, ধর্মপ্রাণ মুসলমানরা পুরো এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকেন। যা মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত আনন্দের। রহমত,বরকত ও মাগফিরাত এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভই যার প্রধান উদ্দেশ্য।
বিশ্বের মুসলমানদের অন্যতম আনন্দ উৎসব হলো পবিত্র ঈদুল ফিতর। এই দিন সকল মানুষকে ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ ভাগ করে নিতে শিখায়। সংযমের ব্রত হয়ে ব্যক্তি তাকওয়া অর্জনের মাধ্যমে সোনার মানুষ তৈরী হওয়ার এক অনন্য সুযোগ তৈরী হয়।

নেতৃবৃন্দ পবিত্র ঈদুল ফিতরে ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগোষ্ঠীসহ নির্যাতিত মুসলমানদের সুখ,শান্তি ও নিরাপত্তার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করেন।

জামায়াত নেতৃবৃন্দ সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও নগরীর বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে বলেন, নগরীর খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ গরীব মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের প্রতি সহযোগীতার হাত বাড়ীয়ে দিতে হবে।

এসময় তারা দেশ- বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102