বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর শিক্ষার্থীদের পথের কাঁটা ‘উৎসব ও বন্ধন’ বাস; অবিলম্বে অপসারণের দাবি ছাত্র ফেডারেশনের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ: ফতুল্লায় এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন রেজা রিপনের ৫১তম জন্মদিন: শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডাঃ মজিবুর রহমান মহানগর বিএনপি নেতা রেজা রিপনের ৫১তম জন্মদিন: ফুলেল শুভেচ্ছা জানালেন খায়রুল কবির মুন্না আটা-ময়দার বস্তায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন: মিল মালিক সমিতির প্রতিবাদ নগরীর গলাচিপায় আপন ভাই এর জমি দখলে নিতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ  ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্দর থানা জামায়াতের সাবেক আমীর আব্দুল সাত্তার আনসারীর সুস্থতা কামনায় দোয়া 

সেন্টু কে বিএনপিতে পুনর্বাসিত করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৪৮ 🪪
নারায়ণগঞ্জের ফতুল্লা্ থানার আওতাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু কে বিএনপিতে পুনর্বাসিত করার অপচেষ্টার দাবি জানিয়ে, প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা। 

 মঙ্গলবার (১১ই মার্চ) বিকেল  আড়াইটায় সংবাদ সম্মেলন করেন বিএনপি’র নেতৃবৃন্দ। নারায়নগঞ্জ সদর উপজেলার নতুন কোর্ট এলাকায় ফতুল্লা ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া।

 

এসময় সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। ফ্যাসিস্ট হাসিনা ও তার অনেক দোসর রাতের অন্ধকারে পালিয়ে গেলেও তাদের অসংখ্য প্রেতাত্মা এখনও আমাদের সমাজে রয়ে গেছে।

তিনি আরও বলেন  বিএনপি থেকে আওয়ামী লীগে চলে যাওয়া ব্যক্তিদের বিএনপিতে পুনর্বাসিত করার চেষ্টা করছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সহ-সভাপতি হাজী শহীদুল্লাহ। তারা দুজনেই নৌকা নিয়ে নির্বাচন করা এবং বিএনপি থেকে বহিষ্কৃত মনিরুল আলম সেন্টুকে বিএনপিতে পুনর্বাসিত করার ঘৃণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এহেন কর্মকাণ্ডে আমরা মর্মাহত, লজ্জিত, এবং ব্যথিত। আমরা তাদের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা,সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল হাসান রতন সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102