মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বন্দরে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৯৬ 🪪
বন্দর ২৪ নং ওয়ার্ডের বক্তারকান্দি আমিরাবাদ এলাকায় স্ত্রীর সাথে তীব্র ঝগড়ার পর আকাশ আহমেদ (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ৪ মার্চ, মঙ্গলবার সকালের দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, সকাল ১১.৩০টার দিকে আকাশের স্ত্রী ঘরের ভিতরে তার নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আত্মহত্যাকারী আকাশ আহমেদ বেগমগঞ্জ থানার বাবুপুর বাংলাবাজার গ্রামের মোহাম্মদ আব্দুর রবের ছেলে। তিনি পরিবারসহ আমিরাবাদ এলাকায় মুন্সির বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

আকাশের মরদেহ পোস্টমর্টেমের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102