বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

নারায়ণগঞ্জ মহানগরী সিদ্ধিরগঞ্জ উত্তর থানার উদ্যােগে ইফতার সামগ্রী উপহার প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৫ 🪪
আল্লাহর আইন সৎ লোকের শাসন বাস্তবায়ন হলে সমাজে আর চাদাঁবাজ দখলদারিত্ব থাকবেনা- মুহাম্মদ আবদুল জব্বার 
নারায়ণগঞ্জ মহানগরী সিদ্ধিরগঞ্জ উত্তর থানার উদ্যােগে মাহে রমজান উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি বুধবার বিকালে সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড মুক্তিনগর শিমরাইল এলাকায় সুবিধা বঞ্চিত ভাই ও বোনদের মাঝে ইফতার সামগ্রী ফুড প্যাকেজ উপহার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ  আবদুল জব্বার বলেন অতিতে যারা দেশের মানুষের অধিকার হরন করেছে নতুন করে অন্য কেউ ক্ষমতায় এসে তাদের মতো এমন করুক বাংলাদেশ জামায়াতে ইসলামী তা কখনোই  চায়না। জামায়াতে ইসলামী চায় আল্লাহর আইন ও সৎ লোকের শাসন বাস্তবায়ন হউক। এসময় তিনি আরো বলেন  আল্লাহর আইন সৎ লোকের শাসন বাস্তবায়ন হলে সমাজে আর চাদাঁবাজ দখলদারিত্ব থাকবেনা। আমাদের উচিত ছিল সমাজের প্রতিটি পরিবারের মাঝে খাবারের প্যাকেট পৌছে দেওয়া, এবং ধীরে ধীরে  আমরা প্রতিটি পরিবারের মাঝে খাবার পৌঁছে দিবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন। এ সময় তিনি বলেন এদেশের মানুষ আর টেম্পু স্টার্নের চাদাঁবাজদের চায়না, দেশের মানুষ আজ ন্যায় ইনসাফের বাংলাদেশ দেখতে চায়, বাংলাদেশ  জামায়াতে ইসলামী সৎ লোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
নারায়ণগঞ্জ মহানগরী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন পশ্চিম থানার সেক্রেটারি হাবিবুর রহমান, দক্ষিন থানা আমীর আলহাজ্ব কফিল আহমেদ, উত্তর থানা আমীর মোস্তফা কামাল, জেলা শূরা সদস্য ইঞ্জিনিয়ার আ:বাকী , উত্তর থানা কর্ম পরিষদ সদস্য জনাব সাইদুল হক,ইব্রাহিম খলিল   আব্দুল খালেক, প্রমূখ নেতৃবৃন্দ ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102