শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

খাজা মঈন উদ্দিন চিশতি( রঃ) ২৫তম ওরস মোবারক উপলক্ষে রাজার উদ্যোগে  দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৭৪ 🪪
আতায়ে রাসুল সুলতানুল হিন্দ হযরত খাজা গরিবে নেওয়াজ শেখ মঈন উদ্দিন চিশতি( রঃ) এর ২৫তম পবিত্র ওরশ মোবারক উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২শে জানুয়ারী) বাদ জোহর নগরীর গলাচিপা রেললাইন সংলগ্ন এলাকায় মোঃ রাজা হোসেন ও বন্ধু মহলের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় মোঃ ফরিদ আহমেদ রিপনের সভাপতিত্বে ও মোঃ সেন্টুর সঞ্চালনায়   দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে  উপস্হিত ছিলেন  গলাচিপা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন ভূইয়া ,  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনন্দধাম সামাজিক সংগঠনের পরিচালক মোঃ আল- আমিন, গলাচিপা মসজিদর মোয়াজ্জেম মোঃ শাকিল।
 এসময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন
 হযরত খাজা মঈন উদ্দিন চিশতি( রঃ) ছিলেন  আল্লাহর অলি,  উনি এই উপমহাদেশে আল্লাহর দিন কে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের দাওয়াত ঘড়ে ঘড়ে পৌঁছে দিয়েছিলেন এবং রাসুলুল্লাহ( সাঃ)এর আদর্শ ও সুন্নাহ কে মেনে চলার জন্য মানবজাতিকে পথ দেখাতেন। উনারা সবকিছুর উর্দ্ধে থেকে আল্লাহর পাকের হুকুমগুলো মেনে চলতে মানুষ কে ইসলামের ছায়াতলে আসার আহবান জানিয়েছেন।  তিনি বলেন আমাদের এলাকায় উনাকে স্মরণ করে প্রতিবছরই  রাজা হোসেন ও তার বন্ধু মহল এবং এলাকাবাসীর উদ্দ্যেগে এ আয়োজন করে থাকে বিধায় আমাদের এই দোয়া মাহফিলে আসার সুযোগ হয়। তাদের জ্য ও এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করার আহ্বান জানান। এর পর দেশ ও জাতির কল্ল্যান এবং স্হানীয় মুরুব্বি যারা চলে গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মুস্তিকী।
এছাড়াও আরও উপস্হিত ছিলেন মোঃ শাহিন আহমেদ,  আরিফ হোসেন, মোঃ গোলাম হোসেন, মোঃ সেন্টু, মোঃ আনোয়ার হোসেন,মোঃ পারভেজ, মোঃ পলাশ, মোঃ নিলয় মোঃ সুমন, মোঃ আলিফ হোসেন, মোঃ ভুট্টো মিয়া, মোঃ জাহাঙ্গীর, মোঃ মাসুদ, মোঃ সম্রাট হোসেন সহ প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102