শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শহর শাখার পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৮৭ 🪪
কুরআন ভিত্তিক আধুনিক জ্ঞান অর্জনের লক্ষে ১৮ জানুয়ারি শনিবার সকালে  নারায়ণগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র শেরে বাংলা রোড, মাসদাইর তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শহর শাখার ২০২৫ পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক ও শিক্ষানুরাগী হাফেজ আব্দুল মোমিন, তিনি বলেন বর্তমান আধুনিক সময়ে ইসলাম শিক্ষা ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন। ১৯৯৯ সালের প্রিতিষ্ঠিত এই ফাউন্ডেশন তারই  ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ শহরেও এ বছর হিফয  শাখা দিয়েছে।
ধর্মীয় শিক্ষা ছাড়া জাগতিক ও পরকালীন কল্যাণ সাধিত হতে পারেনা।
অভিভাবকমণ্ডলী যে প্রত্যাশা নিয়ে এই মাদ্রসায় তাদের আদরের কোমলমতি সন্তানদের দিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ সেই প্রত্যাশা পূরণে সফল হবেন সেই বিশ্বাস রাখছি। অন্যান্য শাখার চেয়ে ভালো শাখায় রুপান্তরিত করার জন্য সচেষ্ট থাকবেন। পাশাপাশি অভিভাবকগণও খেয়াল রাখবেন।
সকল চ্যালেঞ্জিং সময়কে ওভারকাম করার জন্য সকলেই আপ্রাণ চেষ্টা করবেন। নিশ্চয়ই আমরা ভালো কাজে সকলে পরস্পরের পাশে থাকবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শহর শাখা প্রধান ইকবাল হোসাইন, আর্দশ স্কুল শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, ড্রিম ট্রাচ বিল্ডার্সের ব্যবস্থাপনা  পরিচালক মো সাইদুর রহমান ফরহাদ প্রমূখ।
সমাপনী বক্তৃতায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শহর শাখার শাখা প্রধান জনাব ইকবাল হোসাইন বলেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কুরআন সুন্নাহ’র পাশাপাশি জেনারেল শিক্ষাকেও গুরত্ব দিতে হবে।
 হাফেজ আবু জাফর নোমানের সঞ্চালনায় বছরের শুরুতে শতাধিক  ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই উপহার প্রদান কালে এসময় আরো উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মাহামুদুল হাসান, রিদওয়ানুল আবেদীন সহ আরো অনেকে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102