শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব প্রদান: মহানগর বিএনপি নেতা রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: নারায়ণগঞ্জে ডিসি-এসপির সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ বাংলাদেশ অর্থনীতির নিয়ন্ত্রণ হারানোর পথে, কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান

শীতের উষ্ণতার কম্বল উপহার দিল জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৬৬ 🪪
শীতের তীব্রতার কারণে সোনারগাঁয়ে উপজেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সনমান্দী ইউনিয়ন শাখার উদ্যোগে সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়নে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেলে সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়নে হরিহরদী  বাজার মাঠে দু’শতাধিক মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
সনমান্দী ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি ফৌরদীস রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সনমান্দী ইউনিয়ন সভাপতি মাওলানা মোমেন।
বিশিষ্ট সমাজ সেবক ও মালেশিয়া প্রবাসী মামুরদী সোহানুর রহমান সবুজের সার্বিক তত্বাবধানে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী  প্রিন্সিপাল ড.মো.ইকবাল হোসেন ভুঁইয়া।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ দক্ষিণ সেক্রেটারি মুহাম্মদ আসাদুল ইসলাম,সনমান্দী হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ের সদস্য ও সমাজ সেবক মুহাম্মদ  সাখাওয়াত হোসেন সৈকত,সনমান্দী ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহসভাপতি আবদুল সাত্তার(আর্মি),আশরাফুল ইসলাম প্রমুখ।
শীতবস্ত্র বিতরণের সময় প্রিন্সিপাল ড. মো.ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, চলমান শীত মৌসুমে নগরীর অসহায় মানুষগুলো মানবেতর জীবনযাপন করছেন। সারাদেশের মতো সোনারগাঁয়ে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবী মানুষ শীতে কষ্ট পাচ্ছেন। এ অবস্থায় আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি
শীত নিবারণে উষ্ণতার কম্বল পেয়ে খুশি অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধী শীতার্ত মানুষেরা। তারা জামায়াতে ইসলামীর এই মহতী উদ্যোগের প্রশংসা করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102