মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ

মামুন মাহমুদের শান্তি সমাবেশে শরীফের তাক লাগানো শোডাউন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৪৬ 🪪

জাতীয়তাবাদী দল (বিএনপির)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের শান্তি সমাবেশে বিশাল শোডাউন করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফতুল্লা থানা শাখার আহ্বায়ক মো: শরীফ হোসেন।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি হাইস্কুল মাঠ প্রাঙ্গেণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে এ সমাবেশ কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফতুল্লা থানা শাখার আহ্বায়ক মো: শরীফ হোসেন। এদিন দুপুর থেকেই ফতুল্লা থানার বিভিন্ন পাড়া মহল্লা থেকে হাজার হাজার নেতকর্মী ও সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে কতুবপুর ৯নং ওয়ার্ডস্থ নয়ামাটি এলাকায় জড়ো হয়। সকল নেতাকর্মীরা উপস্থিত হওয়ার পর সেখান থেকে মো: শরীফ হোসেনের নেতৃত্বে বের করা হয় একটি বিশাল মিছিল। মিছিলে থাকা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা রঙ বেরঙয়ের ব্যানার ফ্যাস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে ‘তারেক রহমানের মামলা প্রত্যাহার ও অধ্যাপক মামুন মাহমুদকে এমপি হিসেবে দেখতে চাই’ এমন শ্লোগান দিতে থাকেন। এসময় হাজার হাজার নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা জালকুড়ি এলাকা। পরে মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে যোগদান করে। এসময় সমাবেশের মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দরা মিছিলটিকে করোতালি দিয়ে বরণ করে নেয়।

মিছিলে উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফতুল্লা থানা শাখার যুগ্ম আহ্বায়ক মো: বাদশা, স্থানীয় বিএনপি নেতা রফেদ আলী, মামুন, সবুজ, ফয়েজ আহমেদ, আক্তার হোসেন ও আনোয়ার হোসেনসহ আরও অসংখ্য নেতাকর্মী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102