বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গোলাকান্দাইলে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে ডা.শাহীন নারায়ণগঞ্জে র‍্যাবের ‘টাউন হল মিটিং’: মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জনসচেতনতার ওপর গুরুত্ব দক্ষিণ আফ্রিকায় আগুনে নিহত ৫ প্রবাসীর মরদেহ আনতে সব ধরনের সহায়তার আশ্বাস ইউএনও’র জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নারায়ণগঞ্জে গ্রাফিতি উদ্বোধন  নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহবায়ক টিটু ঢালি, হারুন সদস্য সচিব সোনারগাঁ হবে আগামীর বাংলাদেশের উদাহরণ: এমপি পুত্র সজীব নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ’ স্লোগানে বর্ণাঢ্য বৃক্ষমেলা ও অভিযান শুরু ঢাবি শিক্ষার্থী পলিনের শিক্ষায় সহায়তায় এগিয়ে এলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক দেশ বিক্রি হবে না, জুলাইয়ের চেতনা বৃথা যেতে দেব না’: নারায়ণগঞ্জে বাসদের পথসভা

চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা এমপি প্রার্থী আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান।
২০ সেপ্টেম্বর (শুক্রবার) উপজেলার জামপুর ইউনিয়নে মালিপাড়া স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুজাহিদ মল্লিক‍‍`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, প্রধান বক্তা হিসেবে ছিলেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন-উপজেলা বিএনপির  সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম (টিটু), পৌর বিএনপির সভাপতি শাহ জাহান মেম্বার, সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম, কাচপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী সেলিম হক রুমি, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, শম্বুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সনম্মাদি ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দিন মজনু।
এছাড়াও উপস্থিত ছিলেন-উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাউছার মিয়া, যুবদল নেতা সামির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোর্শেদ মোল্লা সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102