সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আড়াইহাজারে বিএনপির রাজনীতিতে বসন্তের কোকিলের আবির্ভাব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৩০ 🪪
গত ৫ ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর আড়াইহাজার উপজেলার বিভিন্ন স্থানে ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে। ধারাবাহিকভাবে লুটপাট ভাঙচুরের নিউজ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।  দীর্ঘ ১৭ বছর পর হঠাৎ করে আওয়ামীলীগ সরকারের পতনের কারণে নারায়ণগঞ্জের সকল উপজেলা সংসদ সদস্য ও আওয়ামলীগের  নেতাকর্মীরা এলাকা ছাড়া। বর্তমান পরিস্থিতিতে  আড়াইহাজার উপজেলায় সক্রিয় হয়েছে বিএনপি ও জামায়াত ইসলামীর রাজনৈতিক সভা সমাবেশ।
 আড়াইহাজার উপজেলায় তথ্য সংরক্ষণ করতে গিয়ে দেখা যায় ২০১৩ সালের পর, মামলা হামলার ভয়ে দীর্ঘদিন যারা নিজ এলাকায় ছিলনা, প্রবাসী ছিল এবং বিএনপির খোলস পাল্টিয়ে রাতারাতি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছে।  বর্তমানে বিএনপির রাজনীতির সুসময়ে সুবিধাবাদীরা মাঠে সক্রিয় হয়েছে। নিজ এলাকায় অবস্থান করে বিএনপির দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করছে। তথাকথিত বিএনপি নেতারা  নিজ এলাকায় অবস্থান করে , আধিপত্য বিস্তার করছে। মাদক ব্যবসা, চাঁদাবাজিতে সক্রিয় হচ্ছে  আড়াইহাজার উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে। বিএপির দলের নাম ভাঙ্গিয়ে ভাঙচুর লুটপাট নৈরাজ্য চালিয়ে যাচ্ছে সুবিধাবাদীরা। বিভিন্ন শিল্পকরখানায় চাঁদার দাবিতে ভাঙচুর লুটপাট চালাচ্ছে। চাঁদা না পেলে হামলা মামলার শিকার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা।
 আড়াইহাজারে রপ্তানি মুখী শিল্প-কলকারখানার ৩ মালিকের বিরুদ্ধে  রাজনৈতিক মিথ্যা মামলা  দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ফেসবুক স্ট্যাটাসে বিএনপি কেন্দ্রীয় নেত্রী এডভোকেট রুমিন ফারহানা বলেন,  দালালদের কোন দল নেই,  তারা সকল দলের দপ্তর সম্পাদক।
আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ বলেন, বসন্তের কোকিলদের আমাদের দলে ঠাই নাই। দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102