সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ফতুল্লা থানা’য় শেখ হাসিনা- শামীম ওসমানসহ ১৭৭ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৪৮ 🪪
বৈষম্য বিরোধী আন্দোলনে ফয়সাল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৭ জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মামলায় আরও ৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২শে আগষ্ট) নিহত ফয়সালের পিতা সোহরাব মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।।

 

মামলায় সাবেক প্রধামমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি নজরুল ইসলাম বাবুসহ ১৭৭ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী জানান, গত ১৯শে জুলাই বিকেলে আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের ভূঁইগড় বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনে মিছিল করার সময় মাথায় গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় স্থানীয়রা। এক পর্যায়ে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল থেকে নিহতের লাশ শনাক্ত করে নিয়ে আসে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102