সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

রূপগঞ্জে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২৪৬ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধে জিসান (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই ) রাত সাড়ে ৮ টার দিকে ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকায় এ ঘটনা ঘটে। 

জিসান ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে। তিনি দনিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, জিসান মিঠাবো এলাকার স্থানীয় বাসিন্দা। একই এলাকায় ভাড়া থাকেন রূপগঞ্জ থানার দাউদপুর ইউনিয়নের পুটিনা গ্রামের নাইম। জমি নিয়ে নাইমের সঙ্গে জিসানের বিরোধের কথা জানা গেছে। এর জের ধরে মঙ্গলবার রাতে মিঠাব সেতুর ওপর নাইমসহ ১৫-২০ জন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তাকে। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জিসানের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জিসানের চাচা জাহাঙ্গীর মোল্লা।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন বলেন, শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় স্বজনরা এখনও থানায় অভিযোগ দেয়নি। তারা অভিযোগ না করলে পুলিশ বাদি হয়ে মামলা করবে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102