বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাসিস্ট্যান্ট এটর্নি জেনারেল পদে পুনরায় নিয়োগ: প্রধানমন্ত্রী’র প্রতি এড. আল আমিন সিদ্দিকীর কৃতজ্ঞতা আফ্রিকায় আগুনে পুড়ে নিহত নারায়ণগঞ্জের ৫ প্রবাসীর পরিবারের পাশে মহানগর ও জেলা জামায়াত বন্দরে খাল উদ্ধারে ভূমিদস্যুদের বিরুদ্ধে কাওসারের কঠোর হুঁশিয়ারি বন্দরে ড্রেজার চুরির মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেপ্তার নাসিকের রেকর্ড ১০৬০ কোটি টাকার বাজেট: প্রশাসক সাখাওয়াত হোসেনকে দুলাল হোসেনের অভিনন্দন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে মহানগর তারেক জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে ২১ দিনেও উদ্ধার হয়নি চুরি হওয়া বাইক উদ্ধারে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ নাসিকের ইতিহাসে রেকর্ড বাজেট: ১ হাজার কোটি টাকার প্রস্তাবনা ঘোষণা করবেন প্রশাসক সাখাওয়াত নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটির সভাপতি এড.আনোয়ার প্রধান স্বৈরশাসনের পুনরাবৃত্তি ঠেকাতে দলমত নির্বিশেষে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান- আবদুল জব্বার 

রুপগঞ্জ ২০০০ পরিবারের মাঝে মৌসুমী ফল আম ও কাঠাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৩১ 🪪

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)-এর নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই হাজার পরিবারের মাঝে মৌসুমী ফল আম ও কাঁঠাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ২ জুলাই দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আনছর আলীর উদ্যোগে বাড়িয়াছনী এলাকায় এ মৌসুমী ফল বিতরণ করা হয়।

এসময় রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিঠু খন্দকার,আওয়ামী লীগ নেতা নবী হোসেন,যুবলীগ নেতা আবু তাহের সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আনছর আলী বলেন, এটি একটি ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছি।আমাদের সংসদ সদস্য, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় আজকে দুই হাজার পরিবারকে মৌসুমী ফল বিতরণ করেছি। পর্যায়ক্রমে রূপগঞ্জ ইউনিয়নের নয় হাজার পরিবারের মাঝে এ মৌসুমী ফল বিতরণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102