শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত। 

নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটির সভাপতি এড.আনোয়ার প্রধান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৭৮ 🪪

নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটি পুনর্গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পুনর্গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।

বুধবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) কর্তৃক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানকে কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শেখ আনজুম আহমেদকে কমিটির ‘বিদ্যোৎসাহী সদস্য’ হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এডহক কমিটির অন্যান্য পদের মধ্যে থাকবেন প্রতিষ্ঠাতা বা দাতা সদস্যদের মধ্য থেকে একজন প্রতিনিধি এবং শিক্ষকদের মধ্য থেকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন সদস্য। কলেজের অধ্যক্ষ পদাধিকারবলে এই কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই কমিটির মাধ্যমে নারায়ণগঞ্জ ল’ কলেজের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আসবে। কমিটির নব মনোনীত সভাপতি অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান তার ওপর অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102