রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আনন্দঘন নৌ ভ্রমণ খালেদা জিয়ার ত্যাগের ঋণ এ দেশের মানুষ শোধ করতে পারবে না: এমপি মান্নান নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা: ভারতের সৌরভ চৌবে অপরাজিত চ্যাম্পিয়ন অর্থনীতির কঠিন সময়ের পূর্বাভাস স্পষ্ট, সতর্ক না হলে মূল্য দিতে হবে ব্যবসায়ীদের:নাজমুল আনছারী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ডা. মজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন 

নাসিকের ইতিহাসে রেকর্ড বাজেট: ১ হাজার কোটি টাকার প্রস্তাবনা ঘোষণা করবেন প্রশাসক সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৯৭ 🪪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ১ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হতে যাচ্ছে। বৃহস্পতিবার নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থাটির ১৫তম এই বাজেট ঘোষণা করবেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এটি নাসিকের ইতিহাসের সর্বোচ্চ আকারের বাজেট।

নাসিক সূত্রে জানা গেছে, গত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ৭০৪ কোটি ৬১ লাখ টাকা। সেই তুলনায় এবার বাজেটের আকার প্রায় ৩০০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা, যেখানে ১০০ কোটিরও বেশি টাকা উদ্বৃত্ত রাখার পরিকল্পনা করা হয়েছে।

এবারের বাজেটে নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা ও ভোগান্তি লাঘবকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে সুপেয় পানির সরবরাহ বৃদ্ধি, মশক নিধন কার্যক্রম জোরদার করা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ খাল খনন ও পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাড়তি অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাজেট বাস্তবায়নের প্রধান উৎস হিসেবে নাসিকের নিজস্ব রাজস্ব আয়কে ধরা হয়েছে। এ ছাড়া পানি সরবরাহ খাতের আয়, সরকারি উন্নয়ন সহায়তা, বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রাপ্ত অর্থকে বাজেটের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এবং সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অপসারণের পর এটিই নাসিকের প্রথম বড় কোনো বাজেট ঘোষণা। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম একজন রাজনৈতিক প্রশাসকের নেতৃত্বে এই বাজেট পেশ করা হচ্ছে। এর আগে অন্তর্বর্তীকালীন সময়ে দুজন সরকারি কর্মকর্তা প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, রাজস্ব আদায় বৃদ্ধি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করার পাশাপাশি নতুন জনবান্ধব প্রকল্প গ্রহণের লক্ষ্যেই এই রেকর্ড পরিমাণ বাজেট প্রস্তাব করা হচ্ছে। এই বাজেটের মাধ্যমে নারায়ণগঞ্জ একটি আধুনিক ও সেবামুখী নগরী হিসেবে আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102