শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জের ‘RoboBee Innovators’ বন্ধু ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মজিবুর রহমানের অভিনন্দন জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ ​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল লক্ষ্য: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল 

অ্যাসিস্ট্যান্ট এটর্নি জেনারেল পদে পুনরায় নিয়োগ: প্রধানমন্ত্রী’র প্রতি এড. আল আমিন সিদ্দিকীর কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১২৩ 🪪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অ্যাসিস্ট্যান্ট এটর্নি জেনারেল (এএজি) পদে পুনরায় নিয়োগ লাভ করেছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট গাজী আল আমিন সিদ্দিকী। গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় পদে তাকে পুনরায় পদায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে এডভোকেট গাজী আল আমিন সিদ্দিকী বলেন, “আমাকে পুনরায় অ্যাসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে দেশ ও জাতির সেবা করার সুযোগ প্রদান করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি চিরকৃতজ্ঞ। তার এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় আমি সর্বদা সচেষ্ট থাকব।”

তিনি আরও বলেন, “আইন পেশা একটি পবিত্র আমানত। রাষ্ট্রীয় এই দায়িত্ব পালনের মাধ্যমে বিচারপ্রার্থী মানুষের অধিকার নিশ্চিত করা এবং আইনের শাসন সমুন্নত রাখাই আমার প্রধান লক্ষ্য। আমি যেন পূর্ণ সততা, নিষ্ঠা ও দক্ষতার সহিত অর্পিত এই গুরুদায়িত্ব পালন করতে পারি, সেজন্য আমি পরম করুণাময় আল্লাহ তাআলার সাহায্য কামনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।”

বিবৃতিতে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বিচার বিভাগের মর্যাদা রক্ষা এবং সরকারের আইনি কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

উল্লেখ্য, এডভোকেট গাজী আল আমিন সিদ্দিকী দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। তার এই পুনর্নিয়োগে সহকর্মী আইনজীবী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102