শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জের ‘RoboBee Innovators’ বন্ধু ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মজিবুর রহমানের অভিনন্দন জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ ​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল লক্ষ্য: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল 

নাসিকের রেকর্ড ১০৬০ কোটি টাকার বাজেট: প্রশাসক সাখাওয়াত হোসেনকে দুলাল হোসেনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১২৭ 🪪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট ঘোষণা করায় নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নগর ভবনের অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার এই বিশাল বাজেট ঘোষণা করা হয়। এটি নাসিকের ১৫তম এবং এ যাবৎকালের বৃহত্তম বাজেট।

এক অভিনন্দন বার্তায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেন বলেন, “প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে ঘোষিত এই রেকর্ড পরিমাণ বাজেট নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে। জনবান্ধব এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে নগরবাসী জলাবদ্ধতা নিরসন, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনসহ কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা ভোগ করবেন বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “একটি সুশৃঙ্খল ও আধুনিক নগরী গড়ার লক্ষে প্রশাসকের এই বলিষ্ঠ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আমরা মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই বিশাল বাজেটকে স্বাগত জানাই এবং এর সফল বাস্তবায়ন কামনা করি।”

উল্লেখ্য, এবার নাসিকের বাজেটের আকার গত অর্থবছরের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ৭০৪ কোটি ৬১ লাখ টাকা। সেই তুলনায় এবারের প্রস্তাবিত বাজেট প্রায় ৩৬০ কোটি টাকা বেশি, যা নগরীর ক্রমবর্ধমান উন্নয়ন চাহিদাকে প্রতিফলিত করে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওদিকে, বাজেট ঘোষণার পর থেকেই নগরীর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102