সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন

সিদ্ধিরগঞ্জে ২১ দিনেও উদ্ধার হয়নি চুরি হওয়া বাইক উদ্ধারে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১১৪ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী হাউজিং থেকে একটি দামী মোটরসাইকেল চুরি হওয়ার ২১ দিন পেরিয়ে গেলেও তা উদ্ধারে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। ভুক্তভোগীর অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও রহস্যজনক কারণে পুলিশ বাইকটি উদ্ধার বা অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৫ জুলাই তরিকুল ইসলামের শ্যালক আশরাফুল কবির রেভেন তার ‘জিক্সার ২৫০ এফআই এবিএস’ (ঢাকা মেট্রো-ল-৭২৯৫৭১) মডেলের ব্ল্যাক রঙের বাইকটি তরিকুলের বাসায় রেখে বিদেশে যান। এরপর থেকে বাইকটি ওই বাসার পার্কিংয়েই রাখা ছিল। গত ৮ জুলাই রাত সোয়া ১০টার দিকে বাসার কেয়ারটেকার (দারোয়ান) তরিকুল ইসলামকে ফোন করে জানান যে, পার্কিংয়ে রাখা বাইকটি খুঁজে পাওয়া যাচ্ছে না।

তরিকুল ইসলাম দ্রুত গ্যারেজে গিয়ে খোঁজাখুঁজি করেও বাইকটি পাননি। গেটে সার্বক্ষণিক দারোয়ান থাকা অবস্থায় কীভাবে বাইকটি চুরি হলো—এ বিষয়ে দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ তৈরি হয়। পরবর্তীকালে তরিকুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে দায়িত্বরত দারোয়ানকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তরিকুল ইসলাম উল্লেখ করেন, তার শ্যালক বিদেশে যাওয়ার পর তিনি নিজেই বাইকটির দেখাশোনা করতেন। দারোয়ানের অসংলগ্ন কথাবার্তায় তার সন্দেহ হয় যে, দারোয়ান নিজেই বাইকটি সবার অজান্তে কোথাও সরিয়ে বা লুকিয়ে রেখেছে।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, “মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়ার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সে সময় বাড়ির মালিক বিষয়টি সামাজিকভাবে সমাধানের জন্য কয়েক দিন সময় নিয়েছিলেন। তিনি ব্যর্থ হলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। বর্তমানে আমি ছুটিতে গ্রামের বাড়িতে আছি, থানায় ফিরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।”

এদিকে, অভিযোগের বিষয়ে কথা বলতে বাড়ির মালিক বদিউল আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

দীর্ঘ তিন সপ্তাহ পার হয়ে গেলেও শ্যালকের আমানত হিসেবে রাখা শখের বাইকটি উদ্ধার না হওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তরিকুল ইসলাম। তিনি দ্রুত বাইকটি উদ্ধার এবং চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102