শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

আফ্রিকায় আগুনে পুড়ে নিহত নারায়ণগঞ্জের ৫ প্রবাসীর পরিবারের পাশে মহানগর ও জেলা জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৯৩ 🪪
আফ্রিকার একটি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নারায়ণগঞ্জের ৫ প্রবাসীর শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে এবং সমবেদনা জানাতে তাদের বাড়িতে ছুটে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী ও জেলার নেতৃবৃন্দ।
​নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর আবদুল জব্বর এবং জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ  করেন। এ সময় তারা শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, গভীর সমবেদনা জানান এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করেন।
​অগ্নিকাণ্ডের এই মর্মান্তিক ঘটনায় নিহতরা হলেন ​ফাহিম (২৭): পিতা মনির হোসেন। (বাসিন্দা: আলীরটেক ক্রোকের চর, নারায়ণগঞ্জ সদর) ​নুর মোহাম্মদ (৫৫): তিনি মৃত্যুকালে দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। (বাসিন্দা: আলীরটেক ক্রোকের চর) ​আপন (২১): পিতা আলী মিয়া। তিনি দুই ভাই ও এক বোনের ভাই ছিলেন। (বাসিন্দা: আলীরটেক ক্রোকের চর) ​ফয়সাল (২১): পিতা ফারুক। তিনি এক বোনের ভাই ছিলেন। (বাসিন্দা: আলীরটেক ক্রোকের চর) ​শাহিন (২৮): পিতা আক্তার হোসেন। (বাসিন্দা: রামনগর, বক্তাবলী)
​পরিবারগুলোর সাথে সাক্ষাৎকালে জামায়াত নেতৃবৃন্দ বলেন, “জীবিকার তাগিদে সুদূর প্রবাসে গিয়ে এভাবে আগুনে পুড়ে প্রাণ হারানোর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। এই অপূরণীয় ক্ষতি সহজে কাটিয়ে ওঠার নয়।” নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং যেকোনো প্রয়োজনে জামায়াতে ইসলামী তাদের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
​সাক্ষাৎকালে জেলা শূরা সদস্য ও ফতুল্লা পশ্চিম থানা আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক।
আলীরটেক ইউনিয়ন জামায়াতের সভাপতি মুরাদ হোসেন, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজ, বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু বক্কর সহ নারায়ণগঞ্জ মহানগর ও জেলা জামায়াতের স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
 প্রবাসীদের এমন আকস্মিক মৃত্যুতে পুরো আলীরটেক ও বক্তাবলী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102