মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু

না’গঞ্জ-৫ আসনে সেলিম ওসমানকে সমর্থন জানিয়েছে নাসিক ১১-১৮নং ওয়ার্ড আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৮ 🪪
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমানকে সমর্থন জানিয়েছে মহানগর আওয়ামী লীগের আওতাধীন নাসিক ১১-১৮নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
রবিবার (১০ ডিসেম্বর) সন্ধায় নগরীর কালির বাজার পুরাতন কোর্ট এলাকায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা’র নিজস্ব কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এড. খোকন সাহা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এড. খোকন সাহা বলেন- আমি নাসিক ১১-১৮নং ওয়ার্ডের নেতা-কর্মীদের ডেকেছি, তারা এসেছেন। নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন পাওয়ার আশায় আমাদের অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু নেত্রী এ-ই আসনে কাউকেই মনোনয়ন দেননি। কেন্দ্রীয় দল থেকে বলা হয়েছিল, দলের কেউ চাইলে স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারবে। কিন্তু আমাদের মধ্য থেকে কেউই দাঁড়ায়নি। নির্বাচনের জন্য আমাদের কাজ করার সময় হয়েছে। কেন্দ্র থেকে বলা হয়েছে, এলাকায় যে প্রার্থী সবচেয়ে ভাল আপনারা তার জন্যে এলাকায় উন্নয়নের কাজ করবেন।
তিনি আরও বলেন- এ-ই আসনে আমাদের দল থেকে কেউ নেই। এ-ই আসনের প্রার্থীদের মধ্যে আছেন দানবীর সেলিম ওসমান। বিভিন্ন স্কুল-কলেজে তিনি ডোনেশন করে থাকেন। আমরা নেতৃবৃন্দ তাকে সমর্থন করবো।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি. এম. আরমান’র সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, এড. মাহমুদা মালা, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, আইন বিষয়ক সম্পাদক এড. ওয়াজেদ আলী খোকন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু, আওয়ামী লীগ নেতা আনিস আহাম্মেদ হেনা, নাসিক ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, শাফায়েত আলম সানি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন সহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
এর আগে অনুষ্ঠানের শুরুতে বিএনপি-জামায়াত’র অগ্নি সন্ত্রাস থেকে রক্ষার্থে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া পাঠ করেন নেতা-কর্মীবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102