শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতেই সেদিন তারেক রহমানের ওপর নির্যাতন চালানো হয়েছিল: রেজা রিপন নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল অগ্রবাণীর সম্পাদক অসুস্থ স্বপন চৌধুরীর শয্যাপাশে বিএনপি নেতা এস. আলম রাজীব নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল না’গঞ্জে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ২০ রোজার মধ্যে বেতনসহ পূর্ণ বোনাস পরিশোধের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন ফতুল্লায় মটরযান শ্রমিক ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে বিএনপি নেতারা: ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লায় থানা মৎস্যজীবী দল নেতা আদনান ইব্রাহিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজমেরী ওসমানের নেতৃত্বে নারায়নগ্জেের রাজপথে হরতালের বিরুদ্ধে মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৬৮ 🪪

শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন, শেখ হাসিনার সরকার বার বার দরকার এ শ্লোগান কে সামনে রেখে, বিএনপি – জামাত জোটের ডাকা ৪৮ ঘন্টার হরতালের ১ম দিনে বিএনপি- জামাতের নৈরাজ্য ও হরতালের বিরুদ্ধে সাদা পতাকা উরিয়ে মোটর শোভাযাত্রার মাধ্যমে বিক্ষোভ মিছিল করেছে যুবনেতা আজমেরী ওসমান।

রবিবার (১৯শে নভেম্বর) দুপুরে এ কর্মসুচী পালন করে তার অনুসারীরা।
দেশ ব্যাপী চলমান জামাত-বিএনপির ৬ষ্ঠ দফা ৪৮ ঘন্টার ডাকা হরতালের ১ম দিনে আবারও রাজনীতির মাঠে অবস্হান নিলেন আজমেরী ওসমান। সাধারণ মানুষের জান মাল জালাও পোরাও আন্দোলন কে রুখে দিতে যুবসমাজের নয়নমনি যুবনেতা আজমেরী ওসমানের নেতৃত্বে সাদা পতাকা উড়িয়ে হরতালের বিরুদ্ধ প্রতিবাদ জানিয়ে গাড়ীবহর নিয়ে মিছিল করেছে তার অনুসারীরা।

এসময় নারায়ণগঞ্জ নগরীর কলেজ রোড থেকে শুরু করে সাদা পতাকা মিছিলটি সিদ্দিরগন্জ, সাইনবোর্ড, লিংকরোড,নিতাইগন্জ, পঞ্চবটী সহ নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনারয় কলেজ রোডের নিজ বাসভবনের সামনে এসে শেষ হয়। নারায়নগন্জ – ৫ আসনের সাবেক ৪ বারের সফল সাংসদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান এর সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের অনুসারীরা বিএনপি-জামাতের ডাকা ৪৮ ঘন্টার হরতালের ১ম দিনে সাদা পতাকা উরিয়ে হরতালের বিরদ্ধে রাজপথে অবস্থান নিয়ে প্রতিহত করার লক্ষ্যে এ কর্মসূচী পালন করে।

প্রতিবাদ মিছিল শেষে বক্তারা বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং যুবসমাজের নয়ন মনি আলহাজ্ব আজমেরী ওসমানের দিক নির্দেশনায় আমরা দেশ ও দেশের মানুষকে ভালোবেসে জনগণের জান-মাল রক্ষার্থে রাজপথে আছি, আর রাজপথে থাকবো । বিএনপি-জামাতকে আর সাধারণ মানুষের দূর্ভোগ সৃষ্টি করতে দিবো না। আমরা আজমেরী ওসমানের অনুসারীরা তাদের অসৎ উদ্দেশ্য আর বাস্তবায়ন করতে দিবো না। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তি করতে অতন্ত্র প্রহরীর মত দেশের জনগনের পাশে আমরা রয়েছি আর ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশের জনগণ আগুন সন্ত্রাস আর চায় না। আমরা জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে নারায়ণগঞ্জের রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের জন্য সর্বাদা প্রস্তুত রয়েছি।

এসময় উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন, যুবনেতা মোঃ নাসির হোসেন,মোঃ আমির হোসেন, মোঃ মনির হোসেন সহ বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102