বন্দর থানা প্রেসক্লাব ২০২৬-২৯২৮মেয়াদী কার্যনির্বাহী কমিটির প্রথম মাসিক সভা ৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৫টায় বন্দর বাজারস্থ কে কে টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্নার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সেন্টু,প্রস্তাবিত উপদেষ্টা শাহানাজ জামান,মোঃ নূরুল ইসলাম, অর্থ সম্পাদক সজিব খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজিদ হোসেন কিবরিয়া, সমাজকল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিমল চন্দ্র ঘোষ ও সাধারণ সদস্য নাজমুল হাসান সিয়াম।
সভায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে পদত্যাগপত্র হস্তান্তর না করে তার পদত্যাগের বিষয়টি ফেসবুক ও বিভিন্ন মিডিয়ায় প্রচারের মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করায় ক্লাবের নব-নির্বাচিত নির্বাচিত সভাপতি হাজী মুহসীন দেওয়ানকে সর্বসম্মতিক্রমে তার সভাপতি ও স্থায়ী সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
সভায় প্রতিমাসে চক্ষু চিকিৎসা শিবির, বুনিয়াদী সাংবাদিক প্রশিক্ষণ এবং ফ্যামেলী ডে করার সিদ্ধান্ত গৃহিত হয়। পরিশেষে নিয়মের নিমিত্তে সর্বসম্মতিক্রমে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু সাঈদ মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।