রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধমুক্ত শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ — এসপি হাবিবুর রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযানের নারায়ণগঞ্জ মহানগরী আনুষ্ঠানিক উদ্বোধন  নাসিক ১৩ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন করলেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত ১৩ নং ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লিংক রোডে ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অটোরিকশার ধাক্কায় আড়াইহাজারে বৃদ্ধা নিহত, ১৮ মাসের শিশু গুরুতর আহত শোষক নয় বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবো আমরা- আবদুল জব্বার 

নাসিক ১৩ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন করলেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩১ 🪪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অর্থায়নে ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সুপেয় পানির চাহিদা মেটাতে একটি সাবমারসিবল পাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর আমলাপাড়া ২২ নম্বর কে.বি. সাহা বাইলেনের বড় মাদ্রাসা সংলগ্ন এলাকায় স্থাপিত এই পানির পাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানের শুরুতে সিটি প্রশাসককে এলাকাবাসীর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উদ্বোধনের পর দেশ, জাতি ও এলাকাবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পাম্পটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন,“নগরবাসীর দোরগোড়ায় মৌলিক নাগরিক সুবিধা পৌঁছে দেওয়াই সিটি করপোরেশনের প্রধান লক্ষ্য ও দায়িত্ব। বিশুদ্ধ পানি মানুষের বেঁচে থাকার অন্যতম মৌলিক অধিকার। আমলাপাড়া ও এর আশেপাশের ঘনবসতিপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে সুপেয় পানির যে চাহিদা ছিল, এই সাবমারসিবল পাম্পটি চালুর মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সেই দীর্ঘদিনের পানির কষ্ট অনেকাংশেই দূর হবে। নারায়ণগঞ্জকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন, করপোরেশনের এই ধরনের সেবামূলক অবকাঠামো রক্ষণাবেক্ষণে এলাকাবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হানিফ সরদার, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাসুম খান এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন। এছাড়াও এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এই পাম্পটি চালু হওয়ায় এলাকার দৈনন্দিন পানির সংকট নিরসনে এবং সুপেয় পানি সরবরাহে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সর্বসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102